• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

ইমন মিশ্র – একতালা

মানবতাহীন ভারত শ্মশানে
দাও মানবতা, হে পরমেশ!
কী হবে লইয়া মানবতাহীন
ত্রিশ কোটি এই মানুষ-মেষ॥
কলের পুতুল এরা প্রাণহীন
পাষাণ আত্মবিশ্বাসহীন
নিজেরে ইহারা চিনে না, কেমনে
চিনিবে ইহারা নিজের দেশ॥
ফিরিছে শ্মশানে যেন প্রেত-পাল
নর নাই, শুধু নর-কঙ্কাল,
এই চির-অভিশপ্তের মাঝে
জাগাও হে প্রভু প্রাণের রেশ॥
ভায়ে ভায়ে হেথা নাহি প্রেম-বোধ
কেবলই কলহ কেবলই বিরোধ,
দেয়ালের পরে তুলিয়া দেয়াল
নিজেরে নিজেরা করিছে শেষ।
হে দেশ-বিধাতা, দূর করো এই
লজ্জা ও গ্লানি, এ দীন বেশ॥

Category: নজরুলগীতি
Previous Post:হিন্দু-মুসলমান দুই ভাই ভারতের দুই আঁখি-তারা
Next Post:মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑