• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি

ভৈরবী – কারফা
  
এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি।  
এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি॥  
      বসি    মোর জানালা পাশে  
      কেন    বুক-ভাঙা নিরাশে,
যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি।  
তোর ও সুরে কাঁদছে উষা অস্ত চাঁদের গলা ধরে,  
ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে॥  
      আমি    রইতে নারি ঘরে, 
      আমার   প্রাণ কেমন করে,
আমার মন লাগে না কাজে, জলে ভরে আঁখি॥

Category: নজরুলগীতি
Previous Post:থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
Next Post:আজিকে তনু মনে লেগেছে রং লেগেছে রং

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑