• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন

ভৈরবী – কারফা

থাক সুন্দর ভুল আমার
ছলনা-মধুর তব মন।
ভুল করে তুমি ‘ভালোবাসি’বলে
দিয়ো গো ভুলের হরষন॥
মরীচিকা থাক, না থাকুক জল
ভোলাবে তৃষ্ণা সেই মায়া-ছল,
তাহারই আশায় আজও বাঁচি হায়,
মরুভুমে ধাই অনুখন॥
রাঙা রামধনু বৃষ্টির শেষে
জানি জানি প্রিয়, সত্য নহে সে,
নিমেষে উঠিয়া সে মেশে
তবু রেঙে ওঠে এ গগন॥
প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায়
জাগিয়া যেমন পাখি গান গায়
তেমনই পরান গেয়ে যাক গান
হোক সে অকাল জাগরণ॥

Category: নজরুলগীতি
Previous Post:যে ব্যথায় এ অন্তর-তল হে প্রিয়
Next Post:এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑