• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন কার কথা ভেবে এমন উদাস করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মন কার কথা ভেবে এমন উদাস করে

ভৈরবী – কারফা

মন কার কথা ভেবে এমন উদাস করে।  
দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে  
জেগে   তায় মনে নাহি পড়ে।  
       কবে সে ভোরবেলাতে  
       গেছিলাম ফুল কুড়াতে,  
পথে কার নয়ন-ফণী দংশিল বুকের পরে!  
আজি কি সেই চাহনির বিষের জ্বালা  
       উঠিল ব্যাথায় ভরে॥  
মনে করিতে তারে শিহরি উঠি ভয়ে,  
ভুলিতে গেলে আরও ব্যথা বাজে হৃদয়,  
এমনই করে কি গো বন-মৃগ  
       মরুতে ছুটে মরে॥

Category: নজরুলগীতি
Previous Post:বাজায়ে কাচের চুড়ি
Next Post:আমি কেন হেরিলাম নবঘনশ্যাম 

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑