• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজায়ে কাচের চুড়ি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাজায়ে কাচের চুড়ি

খাম্বাজ মিশ্র – কারফা

বাজায়ে কাচের চুড়ি
পরানে দোল দিয়ে কে যায়।
কাঁকনে চুড়িতে বাজে সুর মধুর আওয়াজ,
নাচনের লাগিল ছোঁয়াচ এ তনুর কাচ-মহলায়॥
আঁচলে বাঁধা তার কোন বীণ,
রিনিঝিন বাজে চাবির রিং,
কারে রাখি কারে শুনি,
চলে যায় সে যে চপল পায়॥
চরণ-কমল ধরি নূপুর মিনতি করে,
ভ্রমর সম গুজরি চরণ ঘেরি গুঞ্জরে।
কারে দেখি কারে শুনি–
চলনের দোলন-গতি, না তাহার নূপুর-ধ্বনি,
হিয়া মোর পথে তার লুটায়
চরণ-পরশ আশায়॥

Category: নজরুলগীতি
Previous Post:দুঃখ-সাগর মন্থন শেষ
Next Post:মন কার কথা ভেবে এমন উদাস করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑