• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো মা ভারত-জননি আবার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো মা ভারত-জননি আবার

জৌনপুরি মিশ্র – দাদরা

এসো মা ভারত-জননি আবার
জগৎ-তারিণী সাজে।
রাজরানি মা-র ভিখারিনি বেশ
দেখে প্রাণে বড়ো বাজে॥
শিশু-জগতেরে মায়ের মতন
তুমি মা প্রথম করিলে পালন,
আজ মা তোরই সন্তানগণ
কাঁদিছে দৈন্য লাজে॥
আঁধার বিশ্বে তুমি কল্যাণী
জ্বালিলে প্রথম জ্ঞান-দীপ আনি,
হইলে বিশ্ব-নন্দিতা রানি
নিখিল নর-সমাজে॥
দেখা মা সে অতীত মহিমা,
মুছে দে ভীরুতা গ্লানির কালিমা,
রাঙায়ে আবার দশদিক-সীমা
দাঁড়া মা বিশ্ব-মাঝে॥

Category: নজরুলগীতি
Previous Post:কুঁচ-বরন কন্যা রে তার মেঘ-বরন কেশ
Next Post:দুঃখ-সাগর মন্থন শেষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑