• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঁচ-বরন কন্যা রে তার মেঘ-বরন কেশ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কুঁচ-বরন কন্যা রে তার মেঘ-বরন কেশ

ভাটিয়ালি – কারফা
  
কুঁচ-বরন কন্যা রে তার মেঘ-বরন কেশ।  
আমায় লয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ॥  
পরনে তার মেঘ-ডম্বুর উদয়-তারার শাড়ি,  
রূপ নিয়ে তার চাঁদ-সুরুযে করে কাড়াকাড়ি,
আমি তারই লাগি বিবাগি ভাই,  
        আমার চির-পথিক বেশ॥  
পিছলে পড়ে চাঁদের কিরণ নিটোল তারই গায়ে, 
সন্ধ্যা সকাল আসে তারই আলতা হতে পায়ে।
সে রয় না ঘরে, ঘুরে বেড়ায় ময়নামতীর চরে,
তারে দেখলে মরা বেঁচে ওঠে, জ্যান্ত মানুষ মরে,
তোর জল-তরঙ্গে বাজে রে তার সোনার চুড়ির রেশ॥

Category: নজরুলগীতি
Previous Post:ও কূল-ভাঙা নদী রে
Next Post:এসো মা ভারত-জননি আবার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑