• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল ফুলের মরশুম শারাব ঢালো সাকি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল ফুলের মরশুম শারাব ঢালো সাকি

পাহাড়ি – দাদরা

এল ফুলের মরশুম
শারাব ঢালো সাকি।
বকুল-শাখে কোকিল ওঠে ডাকি॥
গেয়ে ওঠে বুলবুল আঙ্গুর-বাগে,
নীল আঁখি লাল হল রাঙা অনুরাগে,
আজি ফুল-বাসরে শিরাজির জলসা
বরবাদ হবে না কি॥
চাঁপার গেলাস ভরি ভোমরা মধু পিয়ে,
মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমিয়ে।
পাপিয়া পিয়া পিয়া ডাকে বন-মাঝে,
গোলাপ-কপোল রাঙে গোলাপি লাজে,
হৃদয়-ব্যথার দারু আছে তব কাছে–
রেখো না তাহা ঢাকি॥

Category: নজরুলগীতি
Previous Post:নিরালা কানন-পথে কে তুমি চল একেলা
Next Post:ছলছল নয়নে মোর পানে চেয়ো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑