• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নিরালা কানন-পথে কে তুমি চল একেলা

পিলু মিশ্র – লাউনী

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা॥
তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস,
কুসুম ভুলিয়া মলয় ও-কেশে করিছে খেলা॥
লুটায়ে পড়ে ফুলদল পরিবে বলিয়া খোঁপায়,
চলিবে বলি পথতল ফুলেরা পরাগে রাঙায়,
ও-পায়ে আলতা হতে চায় রঙিন গোধূলি-বেলা॥
চলিবে যেয়ো না–বলি লতারা চরণে জড়ায়,
টানিছে কণ্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়,
আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার নয়নে নয়ন রাখি
Next Post:এল ফুলের মরশুম শারাব ঢালো সাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑