• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী

মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।
হে রূপকুমার! ঘুমিয়েছিলাম
সেদিন জাগিনি॥
যেন আধোঘুমের ঘোরে
দেখেছিলাম চুরি করে–
চাইতে গিয়ে চোখের জলে
চাইতে পারিনি॥
তন্দ্রা আমার টুটল তবু শরম ভরে
(হে) চির-চাওয়া! পারিনিকো ডাকতে আদরে।
চেয়ে চেয়ে আমার পানে
চলে গেলে অভিমানে,
(তোমার) পথের ধূলি হইনি কেন
হতভাগিনি॥

Category: নজরুলগীতি
Previous Post:যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
Next Post:আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑