• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥
রাতের বিরহ যবে প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি।
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥
যেন অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি ঘুম ভাঙে মোর,
করবীর মঞ্জরী আঙিনায় রবে ঝরি
সেই ফুল পায়ে দলি এসো একাকী,
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥

Category: নজরুলগীতি
Previous Post:উজান বাওয়ার গান গো এবার
Next Post:মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑