• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে

সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে, তব গৃহে জ্বলে বাতি
ফুরায় তোমার উৎসব নিশি সুখে, পোহায় না মোর রাতি,
প্রিয়া পোহায় না মোর রাতি॥
আমার আশার ঝরাফুল দিয়া
তোমার বাসর-শয্যা রচিছ প্রিয়া
তোমার ভবনে আলোর দীপালি জ্বলে,–
আঁধার আমার সাথি।
প্রিয়া পোহায় না মোর রাতি॥
ঘুমায়ে পড়েছে আমার কাননে কুহু, নীরব হয়েছে গান,
তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান।
পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে
বাজিয়ে বাঁশরি তোমার মিলন-রাসে
ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে
আছি তাই কান পাতি।
প্রিয়া পোহায় না মোর রাতি॥

Category: নজরুলগীতি
Previous Post:ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
Next Post:আজও ফাল্গুনে বকুল কিংশুকের বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑