• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে

ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
কে ভ্রমর-কুন্তলা কিশোরী
ফুল দেখে বেভুল সিনান ‘বিসরি’
একী নতুন লীলা আঁখিতে দেখি ভুল
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে আকাশ-গাঙে অরুণ-গাগরি॥
ঝিলের নিথর জলে আবেশে ঢলঢল
গলে পড়ে শত সে তরঙ্গে
শারদ আকাশে দলে দলে আসে
মেঘ-বলাকার খেলিতে সঙ্গে॥
আলোক-মঞ্জরী প্রভাতবেলা
বিকশি জলে কি গো করিছে খেলা
বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি॥

Category: নজরুলগীতি
Previous Post:নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নুপুর
Next Post:সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑