• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বীরদল আগে চল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বীরদল আগে চল

মার্চের সুর

বীরদল আগে চল
কাঁপাইয়া পদভারে ধরণি টলমল।
যৌবন-সুন্দর চিরচঞ্চল॥
আয় ওরে আয় তালে তালে পায়ে পায়ে
আশা জাগায়ে নিরাশায়।
আয় ওরে আয় প্রাণহীন মরুভূমে
আয় নেমে বন্যার ঢল॥
ঝঞ্ঝায় বাজে রণ-মাদল
চল চল
ভোল ভোল জননীর স্নেহ-অঞ্চল॥
ডাকে বিধুর প্রিয়া সুদূর
ভোল তারে ডাকে তোরে তূর্য-সুর।
দল দল পায় ভয়-ভাবনায়
শ্মশানে জাগা প্রাণ
আপন-ভোলা পাগল॥

Category: নজরুলগীতি
Previous Post:চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা
Next Post:জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑