• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা

মার্চের সুর

চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা।
চল অমর সমরে, চল ভাঙি কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা॥
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা
ওরে চল!
জোয়ার আনি মরা নদীতে
পাহাড় টলায়ে মাতোয়ারা॥
ডাকে তোরে স্নেহভরে
‘ওরে ফিরে আয় ফিরে ঘরে!’
তারে ভোল ওরে ভোল
তোরা যে ঘর-ছাড়া॥
তাজা প্রাণের মঞ্জরি ফুটায়ে পথে
তোরা চল,
রহে কে ভুলি ছেঁড়া পুথিতে
তাদের পরানে দে রে সাড়া॥
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরুগুরু।
আঁধার ঘরে কে আছে পড়ে
তাদের দুয়ারে দে রে নাড়া॥

Category: নজরুলগীতি
Previous Post:শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই
Next Post:বীরদল আগে চল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑