• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা

খাম্বাজ দাদরা

বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা!
আমার নয়ন-তারা কোথায়, কোথায় হল হারা?

দৃষ্টিতে তার বৃষ্টি হত তোদের অধিক আলো,
আঁধার করে আমার ভুবন কোথায় সে লুকাল?
হাতড়ে ফিরি আকাশ-ভুবন পাইনে তাহার সাড়া॥
খানিক আগে মানিক আমার ছিল রে এই চোখে,
আলোর কুঁড়ি পড়ল ঝরে কোন সে গহন-লোকে।

বলিস তোর আলোর রাজায়
তাঁহার অসীম আলোক-সভায়
কম হত কি আলো, আমার আঁখির আলো ছাড়া॥

Category: নজরুলগীতি
Previous Post:কার মঞ্জীর রিনিঝিনি বাজে
Next Post:নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑