• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার মঞ্জীর রিনিঝিনি বাজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কার মঞ্জীর রিনিঝিনি বাজে

সিন্ধুড়া কাওয়ালি

কার মঞ্জীর রিনিঝিনি বাজে, — চিনি চিনি।
প্রাণের মাঝে সদা শুনি তারই রাগিণী॥
চিনি চিনি॥
বন-শিরীষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরিঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী॥
চিনি চিনি॥
আমার প্রাণে তারই চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরনে।
কান পেতে রই দুয়ার-পাশে
তারই আসার আভাস আসে,
ঝংকার তোলে মনের বীণায় বীণ-বাদিনী –
চিনি চিনি॥

Category: নজরুলগীতি
Previous Post:আজ নিশীথে অভিসার তোমার পথে প্রিয়তম
Next Post:বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑