• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল করে যদি ভালোবেসে থাকি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভুল করে যদি ভালোবেসে থাকি

দরবারি-কানাড়া মিশ্র একতালা

ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিয়ো সে অপরাধ।
অসহায় মনে কেন জেগেছিল
ভালোবাসিবার সাধ॥
কত জন আসে তব ফুলবন –
মলয়, ভ্রমর, চাঁদের কিরণ,
তেমনই আমিও আসি অকারণ
অপরূপ উন্মাদ॥
তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে
কত রবি শশী তারা,
তারই মাঝে আমি ধূমকেতু-সম
এসেছিনু পথহারা।
তবু জানি প্রিয়, একদা নিশীথে
মনে পড়ে যাবে আমারে চকিতে,
সহসা জাগিবে উৎসব-গীতে
সকরুণ অবসাদ॥

Category: নজরুলগীতি
Previous Post:অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চিরচেনা
Next Post:ঝরাফুল-বিছানো পথে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑