• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চিরচেনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চিরচেনা

সাহানা-বাহার কাওয়ালি

অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চিরচেনা!
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা
চিরচেনা॥
যৌবন-মদগর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা
অশোক তরু মুঞ্জরে না, চিরচেনা॥
নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্যশেষের তব নূপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশের তারকায়,
সুরলোক-উর্বশী হে বসন্তসেনা! চিরচেনা॥

Category: নজরুলগীতি
Previous Post:না-ই পরিলে নোটন খোঁপায়
Next Post:ভুল করে যদি ভালোবেসে থাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑