• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোদনে তোর বোধন বাজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রোদনে তোর বোধন বাজে

ভৈরবী একতালা

রোদনে তোর বোধন বাজে
   আয় মা শ্যামা জগন্ময়ী।
আমরা যে তোর মানব-ছেলে  
   আমরা তো মা দানব নই॥
তোর   মাথায় গেছে রক্ত চড়ে  
        তাই পা রেখেছিস শিবের পরে,
স্বামীকে তুই চিনতে নারিস  
        চিনবি ছেলেয় কেমনে কই॥
তোর   বাবা যেমন অটল পাষাণ,  
   তেমনি অটল তোরও কি প্রাণ!
তুই   সব খেয়েছিস সকল-খাগী,  
   এবার শুধু ভিক্ষা মাগি –
তোর   আপন ছেলের মাথা খা তুই  
        মোরাও দুঃখ-মুক্ত হই॥

Category: নজরুলগীতি
Previous Post:জয় বানী বিদ্যাদায়িনী (সরস্বতী বন্দনা)
Next Post:তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑