• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয় বানী বিদ্যাদায়িনী (সরস্বতী বন্দনা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জয় বানী বিদ্যাদায়িনী (সরস্বতী বন্দনা)

সরস্বতী বন্দনা

জয় বানী বিদ্যাদায়িনী।
জয় বিশ্বলোক-বিহারিণী॥
সৃজন-আদিম তমঃ অপসারি
সহস্রদল কিরণ বিথারি
আসিলে মা তুমি গগন বিদারি
মানস-মরাল-বাহিনী॥
ভারতে ভারতী মূক তুমি আজি
বীণাতে উঠিছে ক্রন্দন বাজি
ছিন্ন-চরণ শতদলরাজি
কহিছে বিষাদ-কাহিনি॥
ঊর মা আবার কমলাসীনা
করে ধরো পুন সে রুদ্র বীণা,
নব সুর তানে বাণী দীনাহীনা
জাগাও অমৃত-ভাষিণী॥

Category: নজরুলগীতি
Previous Post:শ্যামা তুই বেদেনির মেয়ে
Next Post:রোদনে তোর বোধন বাজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑