• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে

গজল
পিলু খাম্বাজ মিশ্র দাদরা

পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে।
ঢেউ-এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে॥
মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি,
উজান বেয়ে চলো তুমি কি তার চোখে চেয়ে॥
ওপারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়।
ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লি-বধূর প্রায়।
ওপারে ধুধু বালুচর যেন নদীর আঁচল লুটায়।
ছাড়ি এ-সুখবাস চলেছ কোথায় গো নেয়ে॥
নদীর দু-তীরে টানে বেতস-লতা উত্তরীয়,
চমকি উঠি চখি ডাকে মুহু মুহু ‘কিয়ো!’
চকোরী চাঁদে ভুলি চাহে তব মুখ পানে,
কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিয়ো।‘
তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:পথ-ভোলা কোন রাখাল ছেলে
Next Post:কোকিল সাধিলি কি বাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑