• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ-ভোলা কোন রাখাল ছেলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পথ-ভোলা কোন রাখাল ছেলে

বাউল লোফা
  
পথ-ভোলা কোন রাখাল ছেলে।
সে একলা বাটে শূন্য মাঠে  
          খেলে বেড়ায় বাঁশি ফেলে॥
কভু সাঁঝ গগনে উদাস মনে  
          চাহিয়া হেরে গো কারে,
হেরে তারার উদয়, কভু চেয়ে রয়  
          সুদূর বন-কিনারে।
হেরে সাঁঝের পাখি ফিরে গো যখন  
          নীড়ের পানে পাখা মেলে॥
তার ধেনু ফিরে যায় গ্রামের পানে  
          আনমনে সে বসিয়া থাকে,
ওই সন্ধ্যাতারার দীপ যে জ্বালায়  
          সে যেন কোথায় দেখেছে তাকে।
তার নূপুর লুটায় পথের ধূলায়  
          সে ফিরে নাহি চায়, কাহারে খোঁজে,
দূর চাঁদের ভেলায় মেঘ-পরি যায়  
          সে যেন তাহার ইশারা বোঝে।
সে চির-উদাসী পথে ফেরে হায়  
          সকল সুখে আগুন জ্বেলে॥

Category: নজরুলগীতি
Previous Post:আলগা করো গো খোঁপার বাঁধন
Next Post:পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑