• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার নূরের রওশনি মাখা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমার নূরের রওশনি মাখা

তোমার নূরের রওশনি মাখা
নিখিল ভুবন অসীম গগন।
তোমার অনন্ত জ্যোতির ইশারা
গ্রহ তারা চন্দ্র তপন॥
তোমার রূপের ইঙ্গিত খোদা
ফুটিছে বনের কুসুম সদা,
তোমার নূরের ঝলক হেরি
মেঘে বিজলি চমকে যখন॥
প্রাণের খুশি শিশুর হাসি
মধুর তোমার রূপ দেয় প্রকাশি,
তোমার জ্যোতির সমুদ্রে খোদা
আলোক ঝিনুক মোর এ দুটি নয়ন॥
ধানের খেতে নদী-তরঙ্গে
দুলে তোমার রূপ মধুর ভঙ্গে,
নিতি দেখা দাও হাজার রঙ্গে
অরূপ নিরাকার তুমি নিরঞ্জন॥

Category: নজরুলগীতি
Previous Post:মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
Next Post:নাই হল মা জেওর লেবাস এই হৃদে আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑