• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি

মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি।
মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী॥
আল্লার প্রিয় সখা, দুলাল মা আমিনার,
খদিজার স্বামী, প্রিয়তম আয়েশার,
আসহাবের হামদম, ওয়ালেদফাতেমার,
বেলালের আজান, খালেদের তলোয়ার,
কেয়ামতে উম্মত শাফায়ত-কারী॥
তৌহিদ-বাণী মুখে, আল কোরআন হাতে,
খোদার নূর দেখি যার হাসির ইশারাতে,
যাঁর কদমের নীচে দোলে কত জিন্নাত,
যে দু-হাতে বিলাল দুনিয়ায় খোদার মহব্বত
মেরাজের দুলহা আল্লার আরশচারী॥
নয়নে যাঁর সদা খোদার রহমত ঝরে
সংসার মরুবাসী পিয়াসার তরে,
আনিল যে কওসর সাহারা নিঙাড়ি॥

Category: নজরুলগীতি
Previous Post:তোরা যা রে এখনই হালিমার কাছে 
Next Post:তোমার নূরের রওশনি মাখা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑