• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ত্রাণ করো মওলা মদিনার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ত্রাণ করো মওলা মদিনার

ত্রাণ করো মওলা মদিনার
উম্মত তোমার গুনাহ‍্‍গার কাঁদে॥
তব প্রিয় মুসলিম দুনিয়ার
পড়েছে আবার গুনাহের ফাঁদে॥
নাহি কেউ ইমানদার, নাহি নিশান-বর্দার,
মুসলিম জাহানে নাহি আর পরহেজগার,
জামাত শামিল হতে যায় না মসজিদে,
ভুলিয়াছে কলমা শাহাদত
পড়ে না নামাজ ঈদের চাঁদে॥
নাহি দান খয়রাত,ভুলে মোহ-ফাঁসে
মেতে আছে সবে বিভব-বিলাসে,
বসিয়াছে জালিম শাহি তখতে তব
মজলুমের এ ফরিয়াদ আর কারে কব।
তলওয়ার নাহি নাহি আর
পায়ে গোলামির জিঞ্জির বাঁধে॥

Category: নজরুলগীতি
Previous Post:মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে
Next Post:আল্লা রসুল জপের গুণে কী হল দেখ চেয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑