• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে।
বুলবুলিরা উঠল গেয়ে মক্কার গুলবাগে॥

খোদার প্রেমের কোন দিওয়ানা
দ্বারে দ্বারে দেয় রে হানা,
নবীন আশার আলো পেয়ে ঘুমন্ত সব জাগে॥

এ কোন তরুণ প্রেমিক এল কাবার অঙ্গনে,

সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে॥
এল নব দ্বীনের নকিব
চির-চাওয়া খোদার হবিব,
নিখিল পাপী তাপী যাঁহার পায়ের পরশ মাগে॥

Category: নজরুলগীতি
Previous Post:ও কে সোনার চাঁদ কাঁদে রে
Next Post:ত্রাণ করো মওলা মদিনার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑