• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

মিশ্র খাম্বাজ – কারফা

সৈয়দে মক্কী মদনী
আমার নবি মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধু
নিখিল মানব-প্রেমাস্পদ॥
আদম নূহ্ ইবরাহিম দাউদ
সোলেমান মুসা আর ইসা,
সাক্ষ্য দিল আমার নবির,
তাদের কালাম হল রদ॥
যাঁহার মাঝে দেখল জগৎ
ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে
পূণ্য বেহেশ‍্‍তি সনদ॥
হায় সেকান্দর খুঁজল বৃথাই
আব-হায়াত এই দুনিয়ায়,
বিলিয়ে দিল আমার নবি
সে সুধা মানব সভায়।
হায় জুলেখা মজল বৃথাই
ইউসোফের ওই রূপ দেখে,
দেখলে আমার নবির সুরত
যোগীন হত ভসম্ মেখে।
শুনলে নবির শিরীন জবান,
দাউদ মাগিত মদদ॥
ছিল নবির নূর পেশানীতে,
তাই ডুবল না কিশতী নূহের,
পুড়ল না আগুনে হজরত
ইব্রাহিম সে নমরুদের,
বাঁচল ইউনোস মাছের পেটে
স্মরণ করে নবিব পদ,
দোজখ আমার হারাম হল
পিয়ে কোরানের শিরীন শহদ॥

Category: নজরুলগীতি
Previous Post:তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
Next Post:ঝরা ফুল দলে কে অতিথি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑