• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে। 
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে॥ 
যেন উষার কোলে রাঙা রবি দোলে॥  
কুল-মখ্‌লুকে আজি ধ্বনি উঠে, কে এল ওই,  
কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ওই, 
খোদার জ্যোতি পেশানীতে ফোটে, কে এল ওই, 
আকাশ গ্রহ তারা পড়ে লুটে, – কে এল ওই, 
পড়ে দরুদ ফেরেশতা,
বেহেশ‍্‍তে সব দুয়ার খোলে॥
মানুষে মানুষের অধিকার দিল যে জন,
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’কহিল যে জন,
মানুষের লাগি চির-দীন বেশ নিল যে জন,
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন,
এল ধরায় ধরা দিতে সেই সে নবি,
ব্যথিত মানবের ধ্যানের ছবি,
আজি মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে॥

Category: নজরুলগীতি
Previous Post:খোদার প্রেমের শারাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
Next Post:সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑