• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি

পিলু-খাম্বাজ – দাদরা

শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামি ফরমান জারি॥
তুরান ইরান হেজাজ মেসের হিন্দ মরক্কো ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি॥
ছিল বেহোশ যারা আঁশু ও আপশোশ লয়ে,
চাহে ফিরদৌস তারা জেগেছে নও জোশ লয়ে।
তুইও আয় এই জমা-তে ভুলে যা দুনিয়াদারি॥
ছিল জিন্দানে যারা আজকে তারা জিন্দা হয়ে
ছোটে ময়দানে দারাজ-দিল আজি শমশের লয়ে।
তকদির বদলেছে আজ উঠিছে তকবীর তারই॥

Category: নজরুলগীতি
Previous Post:মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়
Next Post:ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑