• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়

মর্সিয়া জয়জয়ন্তী মিশ্র – সাদ্রা

মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়।
ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়॥
কাঁদিয়া জয়নাল আবেদিন বেহোশ হল কারবালায়।
বেহেশতে লুটিয়া কাঁদে আলি ও মা ফাতেমায়॥
আজও শুনি কাঁদে যেন কুল মুলুক আশমান জমিন।
ঝরে মেঘে খুন লালে-লাল শোক-মরু সাহারায়॥
কাশেমের লাশ লয়ে কাঁদে বিবি সকিনা।
আসগরের ওই কচি বুকে তির দেখে কাঁদে খোদায়॥
কাঁদে বিশ্বের মুসলিম আজি, গাহে তারই মর্সিয়া।
ঝরে হাজার বছর ধরে অশ্রু শোকে হায়॥

Category: নজরুলগীতি
Previous Post:জাগে না সে জোশ লয়ে আর মুসলমান
Next Post:শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑