• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি শালের বন হত শালার বোন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যদি শালের বন হত শালার বোন

যদি
কীর্তন

যদি শালের বন হত শালার বোন
আর কনে বউ হত ওই গৃহেরই কোণ।  
ছেড়ে    যেতাম না গো,
আমি থাকিতাম পড়ে শুধু, খেতাম না গো!
যদি শালের বন হত শালার বোন –  
আমি    ওই বনে যে হারিয়ে যেতাম!  
ওই      বৃন্দাবনে চারিয়ে যেতাম!
  
ওই     মাকুন্দ হত যদি কুন্দ-বালা  
হত     দাড়িম্ব-সুন্দরী দাড়িওয়ালা!  
আমি    ঝুলে যে পড়িতাম  
তার     দাড়ি ধরে –  
ওগো    দুর্গা বলে –  
আমি    ঝুলে যে পাড়িতাম!
হত চিমটি শালির যদি বাবলা কাঁটা,
আর শর-বন হত তার খ্যাংরা ঝাঁটা!
  
দোয়ার্কি :
বিষ ঝেড়ে যে দিত তোর খ্যাংরা মেরে  
বিষ    ঝেড়ে যে দিত তোর!  
যদি একই শালি  
দিলে গো মা কালী,  
সে যে   শালি নয় বিশালী (মা গো) 
মাগো   বিশাল বপু তার  
বিশালী সে – শালি নয়, শালি নয়!

Category: নজরুলগীতি
Previous Post:জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি
Next Post:বদনা-গাড়ুতে গলাগলি করে (প্যাক্ট)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑