• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি

খিচুড়ি জন্তু
মালবশ্রী – কাওয়ালি

জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি!
মদ খেয়ে সৃজিয়াছে স্রষ্টা-শুঁড়ি॥
দো-তালার উঁচু আর তে-তালার ফাঁক –
ঢিমে তে-তলার ফাঁক,
অষ্টাবক্রীয় দশটা বাঁক,
হামা দিয়ে চলে যেন তাড়কা খুড়ি॥
জিরাফের গলা তার ঘোটকিনী মুখ,
আগাগোড়া গোঁজামিল বাঁদুরে ভালুক,
গাড়িকে এ গাড়ি বাবা জুড়িকে জুড়ি॥
লাগিয়াছে দেহে গজ-কচ্ছপ রণ,
কচ্ছপি পিঠ আর গজ-নি চরণ,
আরবের হাজি মিয়াঁ – বাপ রে থুড়ি॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
Next Post:যদি শালের বন হত শালার বোন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑