• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো এসো তব যাত্রা-পথে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো এসো তব যাত্রা-পথে

টোরি – কাওয়ালি

এসো এসো তব যাত্রা-পথে
শুভ বিজয়-রথে
ডাকে দূর সাথি।
মোরা তোমার লাগি হেথা রহিব জাগি
তব সাজায়ে বাসর জ্বালি আশায় বাতি॥
হেরো গো বিকীর্ণ শত শুভ চিহ্ণ
পথ-পাশে নগর-বাটে,
সবৎসা ধেনু গোখুর-রেণু
উড়ায়ে চলে দূর মাঠে।
দক্ষিণ-আবর্তবহ্ণি,
পূর্ণঘট-কাঁখে তন্বী।
দোলে পুষ্পমালা, ঝলে শুক্লা রাতি॥
হেরো পতাকা দোলে দূর তোরণ-তলে,
গজ তুরগ চলে।
শুক্লা ধানের হেরো মঞ্জরী ওই,
এসো কল্যাণী গো
আনো নব প্রভাতি॥

Category: নজরুলগীতি
Previous Post:মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
Next Post:প্রণমি তোমায় বন-দেবতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑