• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে

পিলু খাম্বাজ– ঠুংরি

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
মরাল মদালস নাচে আনন্দে॥

তরঙ্গ-হিল্লোলে শতদল দোলে,
শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে,
শুষ্ক কানন ভরে বকুল-গন্ধে॥
নন্দন-উপহার ধরণির করে,
শুভ্র পাখায় শুভ আশিস ঝরে।
মিলন-বসন্তের দূত আগমনি,
কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি,
কুহু-কেকা গাহে মধুর দ্বন্দ্বে॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা
Next Post:এসো এসো তব যাত্রা-পথে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑