• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাহি ভয় নাহি ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাহি ভয় নাহি ভয়

টোড়ি – একতালা

নাহি ভয় নাহি ভয় ।
মৃত্যুসাগর মন্থন শেষ,
আসে মৃত্যুঞ্জয়॥
হত্যায় আসে হত্যানাশন,
শৃঙ্খলে তার মুক্তিভাষণ,
অন্ধ কারায় তমোবিদারণ
জাগিছে জ্যোতির্ময়॥
ব্যথিত হৃদয়-শতদল তাঁর
আঁখি-জল-ঘেরা আসন বিথার।
ব্যাথা-বিহারীরে দেখিবি কে আয়,
ধ্বংসের বুকে শঙ্খ বাজায়!
নিখিলের হৃদিরক্ত-আভায়।
নবীন অভ্যুদয়॥

Category: নজরুলগীতি
Previous Post:তিমির-বিদারী অলখ-বিহারী
Next Post:কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑