• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিমির-বিদারী অলখ-বিহারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তিমির-বিদারী অলখ-বিহারী

ভৈরবী – আদ্ধা কাওয়ালি

তিমির-বিদারী অলখ-বিহারী
কৃষ্ণ মুরারি আগত ওই।
টুটিল আগল, নিখিল পাগল,
সর্বসহা আজি সর্বজয়ী॥
বহিছে উজান অশ্রুযমুনায়,
হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, আয়,
বসুধা-যশোদার স্নেহধার উথলায়,
কাল-রাখাল নাচে থই তাথই॥
বিশ্ব ভরি ওঠে স্তব নমো নমঃ,
অরির পুরী-মাঝে এল অরিন্দম!

ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরীজন,
কারার মাঝে এল বন্ধ-বিমোচন,
জাগিয়া ব্যথাহত ডাকে মাভৈঃ॥

Category: নজরুলগীতি
Previous Post:পূজা-দেউলে মুরারি
Next Post:নাহি ভয় নাহি ভয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑