• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী

বাগেশ্রী – চৌতাল

জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী!
কাঁদে ধরিত্রী নিপীড়িতা, কাঁদে ভয়ার্ত নরনারী॥

আনো আরবার ন্যায়ের দণ্ড
দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড,
অসুর-বিনাশী উদ্যত অসি, ধরো ধরো দানবারি॥

ওই বাজে তব আরতি বোধন
কোটি অসহায় কণ্ঠে রোদন!

ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ
বেদনা-বিহারী এসো নারায়ণ!
রুদ্ধ কারার অন্ধ প্রাকার-বন্ধন অপসারি॥

Category: নজরুলগীতি
Previous Post:নমো নমো নমো নমঃ হে নটনাথ
Next Post:বন্দির মন্দিরে জাগো দেবতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑