• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমো নমো নমো নমঃ হে নটনাথ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নমো নমো নমো নমঃ হে নটনাথ

দুর্গা – গীতাঙ্গী

নমো নমো নমো নমঃ হে নটনাথ!
নব ভবনে করো শুভ চরণ-পাত।
নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে
বিশ্বজন-চিতে আনো নব-প্রভাত॥
তোমার জটাজূটে বহে যে জাহ্নবী
তাহারই সুরে প্রাণ জাগাও, আদি কবি!
শুচি ললাটতলে
যে শিশু শশী ঝলে,
তারই আলোকে হরো দুখ-তিমির-রাত॥
হে চির-সুন্দর, দেহো আশীর্বাদ –
হউক দূর সব অতীত অবসাদ।
লঙ্ঘি সব বাধা
তব পতাকা বহি,
ফুল্লমুখে সহি সকল সংঘাত॥

নব জীবনে লয়ে আশা অভিনব
ভুলি সকল লাজ গ্লানি পরাভব,
এ নাট-নিকেতনে আরতি করি তব
হে শিব, করো নব-জীবন সঞ্জাত॥

Category: নজরুলগীতি
Previous Post:চলো মন আনন্দধাম
Next Post:জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑