• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি

বেহাগ কাহারবা

মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি।
বাদশারও বাদশাহ নবিদের রাজা নবি॥
ছিলে মিশে আহাদে , আসিলে আহমদ হয়ে,
বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ লয়ে;
মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে;
মলিন দুনিয়ায় আনিলে তুমি সে বেহেশতি ছবি॥
পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা,
নিশান ছিল হাতে ‘লা শরীক আল্লাহ্’ লেখা,
গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা,
বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি॥

Category: নজরুলগীতি
Previous Post:খোদার হবিব হলেন নাজেল
Next Post:তোমারই প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑