• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খোদার হবিব হলেন নাজেল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খোদার হবিব হলেন নাজেল

ভৈরবী মিশ্র কাহারবা

খোদার হবিব হলেন নাজেল
খোদার ঘর ওই কাবার পাশে।
ঝুঁকে পড়ে আর্শ কুর্শি,
চাঁদ সুরুজ তাঁয় দেখতে আসে॥
ভেঙে পড়ে মুরত-মন্দির,
লাত-মানাত , শয়তানি তখ্‌ত,
‘লা-ইলাহা ইল্লাল্লাহু’র
উঠিছে তক্‌বীর আকাশে॥
খুশির মউজ তুফান তোরা
দেখে যা মরুভূমে,
কোহ-ই-তুরের পাথরে আজ
বেহে্‌শতি ফুল ফুটে হাসে॥
য়্যোতিম-তারণ য়্যেতিম হয়ে
এল রে এই দুনিয়ায়,
য়্যোতিম-মানুষ-জাতির ব্যথা
নইলে এমন বুঝত না সে॥
সূর্ব ওঠে, ওঠে রে চাঁদ,
মনের আঁধার যায় না তায়,
হৃদ-গগন যে করল রওশন,
সেই মোহাম্মদ ওই রে হাসে॥
আপন পুণ্যের বদলাতে যে
মাগিল মুক্তি সবার,
উম্মতি উম্মতি কয়ে
দেখ আঁখি তাঁর জলে ভাসে॥

Category: নজরুলগীতি
Previous Post:বাজিছে দামামা, বাঁধো রে আমামা
Next Post:মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑