• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া

দেশ কাওয়ালি

বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া,
দোলে অসীম আকাশ আকুল রোদনে।
নূহের প্লাবন আসিল ফিরে যেন
ঘোর অশ্রু শ্রাবণ-ধারা ঝরে সঘনে॥
হায় হোসেনা, হায় হোসেনা বলি
কাঁদে গিরিদরি মরু বনস্থলী,
কাঁদে পশু ও পাখি তরুলতার সনে॥
ফকির বাদশাহ গরিব ওমরাহে
কাঁদে তেমনই আজও, তারই মর্সিয়া গাহে,
বিশ্ব যাবে মুছে, মুছিবে না এ আঁসু,
চিরকাল ঝরিবে কালের নয়নে॥
সেই সে কারবালা সেই ফোরাত নদী
মুসলিম হৃদে গাহিছে নিরবধি,
আশমান জমিন রহিবে যতদিন
সবে কাঁদিবে এমনই আকুল কাঁদনে॥

Category: নজরুলগীতি
Previous Post:গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই
Next Post:ঈদজ্জোহার চাঁদ হাসে ওই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑