• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই

খাম্বাজ দাদরা

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই,
বহিয়া চলেছে আগের মতন
কই রে আগের মানুষ কই॥
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনই অটল মহিমময়,
নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি,
আমরাও আর সে জাতি নই॥
আছে সে আকাশ, ইন্দ্র নাই,
কৈলাসে সে যোগীন্দ্র নাই,
অন্নদাসুত ভিক্ষা চাই,
কী কহিব এরে কপাল ব-ই॥
সেই আগ্রা সে দিল্লি ভাই,
পড়ে আছে, সে বাদশা নাই
নাই কোহিনূর ময়ূর-তখ্‌ত্
নাই সে বাহিনী বিশ্বজয়ী॥
আমরা জানি না, জানে না কেউ,
কূলে বসে কত গণিব ঢেউ,
দেখিয়াছে কত, দেখিব এ-ও
নিঠুর বিধির লীলা কতই॥

Category: নজরুলগীতি
Previous Post:এল শোকের সেই মোহররম কারবালার স্মৃতি লয়ে
Next Post:বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑