• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার দেশের মাটি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার দেশের মাটি

বাউল লোফা

আমার দেশের মাটি
ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি॥ 
এই দেশের মাটি-জলে  
এই দেশেরই ফুলে ফলে  
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা  
পিয়ে এরই দুধের বাটি॥  
এই মায়েরই প্রসাদ পেতে,  
মন্দিরে এর এঁটো খেতে  
তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি॥  
এই দেশেরই ধুলায় পড়ি  
মানিক যায় রে গড়াগড়ি,  
বিশ্বে সবার ঘুম ভাঙাল  
এই দেশেরই জিয়ন-কাঠি॥  
এই মাটি এই কাদা মেখে,  
এই দেশেরই আচার দেখে,  
সভ্য হল নিখিল ভুবন দিব্য পরিপাটি॥
এই সন্ন্যাসিনী সকল দেশে,  
জ্বালল আলো ভালোবেসে
মা আঁধার রাতে একলা জাগে
আগলে রে এই শ্মশান-ঘাঁটি॥

Category: নজরুলগীতি
Previous Post:জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
Next Post:এল শোকের সেই মোহররম কারবালার স্মৃতি লয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑