• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা

পেগ্যান

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
ডেকে যায় আজি তারা, চল রে সুমুখে চল।
পিছু পানে চেয়ে মিছে পড়ে আছি সব নীচে,
চাসনে রে তোরা পিছে অগ্র-পথিক দল॥
চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ,
বর্তমানের পানে মোদের চলবে অরুণ-রথ,
অতীত আজি পতিত রে ভাই, রচব ভবিষ্যৎ
স্বর্গ মোরা আনব, না হয় যাব রসাতল॥
রইব না পিছে পড়ে
অতীতের কঙ্কাল ধরে
বইবে নব জীবন-স্রোত
যৌবন-চঞ্চল।
বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে
বসিব সম আসনে গৌরব-উজ্জ্বল॥

Category: নজরুলগীতি
Previous Post:দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
Next Post:আমার দেশের মাটি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑