• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বনে চলে বনমালী বনমালা দুলায়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বনে চলে বনমালী বনমালা দুলায়ে

কাফি ঠুংরি

বনে চলে বনমালী বনমালা দুলায়ে!
তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে॥
ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে,
চাঁচর চিকুরে বামে শিখী-পাখা ঢুলায়ে॥
ডাকিছে রাখালদলে, ‘আয় রে কানাই’ বলে
ডাকে রাধা তরুতলে ঝুলনিয়া ঝুলায়ে॥
যমুনার তীর ধরি চলুছে কিশোর হরি,
বাজে বাঁশের বাঁশরি ব্রজনারী ভুলায়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে
Next Post:আমার ভাঙা নায়ের বইঠা ঠেলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑