• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে

ভাটিয়ালি কাহারবা

দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে—  
            সে ভিন-গাঁয়েরই মেয়ে।  
চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে।  
            সে ভিন-গাঁয়েরই মেয়ে॥  
ও-পারের ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়,  
কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়।  
পা ছুঁতে তার নদীর জলে জোয়ার আসে ধেয়ে।  
            সে ভিন-গাঁয়েরই মেয়ে॥  
চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে,  
অমনি ওঠে রামধনু গো সেই চাহনির টানে।  
কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে,  
ধানের খেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে।
আমি চোখের জলে খুঁজি তারেই দুখের তরি বেয়ে।  
            সে ভিন-গাঁয়েরই মেয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:চারু চপল পায়ে যায় যুবতি গোরী
Next Post:বনে চলে বনমালী বনমালা দুলায়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑