• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া

ভৈরবী – দাদরা

নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
পূর্ণিমা চাঁদেরে পেয়ে।
কূলে তার ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে মিঠে আওয়াজে
নাচে জল-পরির মেয়ে॥
তার জল-ছলছল কূলে কূলে
ফেনিল যৌবন ওঠে দুলে;
চাঁদিনি উজল তনু ঝলমল
পরানে উছল জাগে জোয়ার,
আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে॥
জল-বালা মুক্তামালা গাঁথে নিরালা
চাঁদের তরে,
কাজল-বরনি তরুণী তটিনী চলেছে ধেয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি
Next Post:মহুয়া ফুলের মদির বাসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑