• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি

পিলু মিশ্র কাহারবা

মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি।
মদির কার আঁখি।
হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি॥
আলতা-রাঙা পায়ে আলপনা আঁকে,
পথের যত ধূলি তাই বুক পেতে থাকে,
দুধারে তরুলতা দেয় চরণ ফুলে ফুলে ঢাকি॥
তারই চোখের চাওয়ায় গো দোলা লাগে হাওয়ায়,
তালীবন তাল দিয়ে যায় তাল-ফেরতায়।
আকুল তানে গাহে বকুল-বনের পাখি॥
তারই মুখ-মদের ছিটে
জোগায় ফুলে মধু মিঠে,
চাঁদের জৌলুসে তাহারই রওশনি মাখি॥

Category: নজরুলগীতি
Previous Post:যেন ফিরে না যায় এসে আজ
Next Post:নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑