• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাসন্তী রং শাড়ি পোরো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাসন্তী রং শাড়ি পোরো

সিন্ধু দাদরা

বাসন্তী রং শাড়ি পোরো
খয়ের রঙের টিপ।
সাঁঝের বেলায় সাজবে যখন
জ্বালবে যখন দীপ॥
দুলিয়ে দিয়ো দোলন-খোঁপায়
আমের মুকুল বকুল-চাঁপায়,
মেখলা কোরো কটি-তটে
শিউরে-ওঠা নীপ॥
কর্ণ-মূলে দুল দুলিয়ো দুলাল-চাঁপার কুঁড়ি,
বন-অতসীর কাঁকন পোরো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ পরে,
তুমি বাকি আধখানা চাঁদ
ধরার মণি-দীপ॥

Category: নজরুলগীতি
Previous Post:দোপাটি লো, লো করবী, নেই সুরভি, রূপ আছে
Next Post:এসো এসো রসলোকবিহারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑